প্রগতি বার্তা

তামিমের ফিফটি, উড়ন্ত শুরু বাংলাদেশের

খেলা ডেস্ক
খেলা ডেস্ক প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৫
তামিমের ফিফটি, উড়ন্ত শুরু বাংলাদেশের

সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বড় জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। ফলে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে টাইগাররা। ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান।


তামিমের ফিফটি


প্রথম ম্যাচে ছোট লক্ষ্য তাড়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন তানজিদ তামিম। ঝোড়ো ফিফটিতে দলকে জিতেয়ে মাঠ ছেড়েছিলেন এই ওপেনার। দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও সিরিজের শেষ ম্যাচে এসে আবারো ফিফটির দেখা পেলেন। মাত্র ৪৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এই ইনিংস খেলার পথে আরো একটা মাইলফলক ছুঁয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করেছেন এই ওপেনার।


অপরিবর্তিত একাদশ বাংলাদেশের


সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মেহেদী হাসান মিরাজের দল মাঠে নেমেছে। আগেই পাকিস্তানের একাদশে পরিবর্তনের ধারণা করা হচ্ছিল। কারণ গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অলরাউন্ডার হুসাইন তালাত। এ ছাড়া বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার শামিল হোসেন ও পেসার মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় অভিষিক্ত হতে যাচ্ছে গাজি ঘোরি ও সাদ মাসুদের। এ ছাড়া একাদশে ঢুকেছেন আবরার আহমেদ।


 

শেয়ার করুন: